পাল্টাপাল্টি হামলা, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভবনাথপুর এলাকায় গতকাল শনিবার দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। উপজেলার ভবানাথপুর গ্রামের দয়াল মিয়ার সঙ্গে ভাটিবন্দর গ্রামের ফাহাদ মিয়ার তুচ্ছ ঘটনা নিয়ে কয়েক দিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে প্রথমে দয়াল মিয়ার নেতৃত্বে মোহাম্মদ আলী ও আলীনুরসহ ২০-২৫ জন লাঠি ও টেঁটা নিয়ে হামলা চালিয়ে ফাহাদ মিয়াসহ আটকজনকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে ফাহাদ মিয়ার গ্রামের লোকজন একত্র হয়ে পাল্টা হামলা চালিয়ে দয়াল মিয়াসহ সাতজনকে পিটিয়ে আহত করে। সোনারগাঁ থানার ওসি রিজাউল হক জানান, দুই পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।