পাসপোর্ট প্রার্থীদের সঙ্গে প্রতারণার দায়ে আগারগাঁও পাসপোর্ট কার্যালয় এলাকা থেকে ২৫ জনকে আটক করে সাজা দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার র্যাব-২-এর একটি দল তাদের আটক করে। পরে দোষ স্বীকারের ভিত্তিতে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন তাদের দণ্ড দেন।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ২৪ জনের মধ্যে ১৪ জনকে এক থেকে ছয় মাসের কারাদণ্ড ও ১০ জনকে ১ হাজার ৫০০ টাকা থেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
কারাদণ্ড পাওয়া ১৪ জন হলেন গোপালগঞ্জের রেজাউল ইসলাম, কেরানীগঞ্জের তারানগরের মনির হোসেন, গোপালগঞ্জের কাশিয়ানীর স্বপন মোল্লা ও সেলিমুজ্জামান নয়ন,, খিলক্ষেতের ইউসুফ মিয়া, গাইবান্ধার খাইরুল ইসলাম, চাঁদপুর হাজিগঞ্জের মো. শফিক, শরীয়তপুর জাজিরার মো. নাসির, ঢাকা উত্তরখানের বজলুর রহমান, বরগুনার আবুল কালাম আজাদ, কুমিল্লার মানিক, গাজীপুরের জয়দেবপুরের মো. মোক্তার, ফেনীর ওয়াসিম ও নেয়াখালীর কোম্পানীগঞ্জের আবদুল আলীম সোহাগ।