পাসপোর্ট নিয়ে প্রতারণা, গ্রেপ্তার ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাসপোর্ট করে দেওয়ার নামে টাকা নেওয়াসহ নানা ধরনের প্রতারণার অভিযোগে রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট কার্যালয় থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ সোমবার দুপুরে তাঁদের গ্রেপ্তার করে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

প্রথম আলোকে দেওয়া র‌্যাব-২-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুল হাসানের ভাষ্য, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা পাসপোর্ট করে দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা নিতেন। কিন্তু তাঁরা আর পাসপোর্টগুলো করে দিতেন না। টাকাও ফেরত দিতেন না। মানুষের হয়রানির এমন অনেক অভিযোগ পেয়ে র‌্যাব আজ অভিযান চালায়। বেলা ১১টা থেকে একটার মধ্যে পাসপোর্ট অফিস থেকে ১৩ জনকে আটক করা হয়। এরপর র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাঁদের তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।