পাহাড় কাটায় ১০ জনের বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের খুলশীর জালালাবাদ এলাকায় পাহাড় কাটার অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত বুধবার রাতে খুলশী থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বাদী হয়ে ইমারত নির্মাণ আইনে মামলাটি করেন।
কবির আহমদ, ফয়েজ আহমদসহ ১০ জনের বিরুদ্ধে এই পাহাড় কাটার অভিযোগ আনা হয়েছে। জালালাবাদ লোহাগাড়া হাইজিং সোসাইটির ভেতরে দীর্ঘদিন ধরে পাহাড় কাটা চলছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভূঁইয়া জানান, লোহাগাড়া হাইজিংয়ের ভেতরে বেশ কিছুদিন ধরে পাহাড় কাটা হচ্ছিল। বুধবার অভিযানে গেলে আসামিরা পালিয়ে যান।