পায়ে গুলি করে ১৪ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁও এলাকায় গুলি করে ১৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুরের এই ঘটনায় সাইদুর রহমান নামের এক যুবক গুলিবিদ্ধ হন। পুলিশ জানিয়েছে, তিনি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের এজেন্ট।

শেরে বাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জেল হোসেন প্রথম আলোকে বলেন, বেলা সোয়া দুইটার দিকে আগারগাঁও তালতলা কলোনি উচ্চ বিদ্যালয়ের সামনে মোটরসাইকেলে করে গিয়ে দুই যুবক সাইদুর রহমানের পথরোধ করে। এ সময় তারা সাইদুরের পায়ে গুলি করে একটি ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগে ১৪ লাখ টাকা ছিল বলে সাইদুর পুলিশকে জানিয়েছেন। সাইদুরকে আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।