পায়ের পাতায় করে এল সোনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শুক্রবার ভোরে এক যাত্রীর পায়ের পাতায় আটকানো সোনার বারের দুটি টুকরো জব্দ করেছে বিমানবন্দর শুল্ক বিভাগ। যাত্রীকে আটক করা হয়েছে।
শুল্ক বিভাগের দাবি, জব্দ করা সোনার মূল্য প্রায় ৪১ লাখ টাকা।
আটক করা যাত্রীর নাম জাহাঙ্গীর। তিনি মালয়েশিয়া থেকে বিজি-০৮৭ ফ্লাইটে বিমানবন্দরে পৌঁছান। তাঁর বাড়ি শরীয়তপুর।
কাস্টমস হাউসের জয়েন্ট কমিশনার সোহেল রহমানের ভাষ্য, জাহাঙ্গীর তাঁর দুই পায়ের পাতায় টেপ দিয়ে আটকে সোনার বারের টুকরোগুলো নিয়ে আসেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় ওই যাত্রীকে আটক করে শুল্ক বিভাগ। আটক সোনার বারের টুকরোর ওজন ৮২২ গ্রাম বলে দাবি করেছে শুল্ক বিভাগ।