পিএসসির প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে আটক ৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ সোমবার সকালে ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এ দাবি করা হয়।
এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য মোবাইল ফোনের ওই খুদেবার্তায় জানানো হয়নি। আজ বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এ নিয়ে সংবাদ সম্মেলন হওয়ার কথা।