পিকআপ ভ্যানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাঘাটা নদীর আলীনগর এলাকায় নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু এবং প্রতিরক্ষা বাঁধ কেটে মাটি পরিবহনের দায়ে একটি পিকআপ ভ্যানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পিকআপটিকে জরিমানা করা হয়।
অবৈধভাবে বালু উত্তোলন ও প্রতিরক্ষা বাঁধ কেটে মাটি বিক্রি সংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদন গতকাল প্রথম আলোয় ছাপা হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম জাহিদুল ইসলাম মিঞা বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশের পর তিনি ও সহকারী কমিশনার (ভূমি) আসগর আলী মিলে গতকাল দুপুরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সেখানে একটি পিকআপ মাটি পরিবহন করতে এলে সেটিকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করেন আদালত।
অন্যদিকে অবৈধভাবে বালু উত্তোলন ও বাঁধ কেটে মাটি নেওয়ার দায়ে অভিযুক্ত আবদুল বাছিত বলেন, এ মহালের বালু তোলা অবৈধ কি না, তা তাঁর জানা নেই।