পিকআপ ভ্যানে আগুন, আটক ৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর শহরের ট্রাকরোড এলাকায় একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।
নাশকতার চেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন স্থান থেকে গতকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত আটজনকে আটক করেছে পুলিশ।
চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর বলেন, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে সাতজন বিএনপির ও একজন শিবির-কর্মী।
পিকআপ ভ্যানে দুর্বৃত্তদের আগুন দেওয়া সম্পর্কে চালক আবদুস ছোবহানের ভাষ্য, গাড়িটি সড়কে রেখে কিছুক্ষণের জন্য তিনি তাঁর বাসায় গিয়েছিলেন। এ সময় দুর্বৃত্তরা পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভান।