পিকআপচালক হত্যা মামলার দুই আসামি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুরে চালককে হত্যার পর পিকআপ ছিনতাইয়ের ঘটনায় হওয়া মামলার দুই আসামিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁর মান্দা উপজেলার জিয়ারুল ইসলাম (৩৫) ও পোরশা উপজেলার হাসান আলী (৩৮)।
মামলার তদন্ত কর্মকর্তা মির্জাপুর থানার বাসতৈল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই জাকির হোসেন জানান, গত ৩০ মার্চ রাতে টাঙ্গাইলের মির্জাপুর থেকে পিকআপটি ছিনতাই করা হয়। এ সময় চালক হোসেনকে হত্যা করে ছিনতাইকারীরা। হোসেনের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়।