পিটিআই কর্মকর্তা আহতের ঘটনায় দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা পিটিআই প্রশিক্ষক মো. মাহবুব মোস্তফাকে গুলি করার ঘটনায় জড়িত সন্দেহে পিটিআইয়ের সুপার আবদুস সালাম শিকদার ও নৈশপ্রহরী শহিদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। তবে শুনানির তারিখ নির্ধারণ করা হয়নি।
এদিকে পিটিআইয়ের মূল ফটকের সামনে মাহবুব মোস্তফাকে গুলি করে হত্যা চেষ্টার নিন্দা জানিয়ে এবং সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ বিচারের দাবিতে গত শনিবার বিকেলে মানববন্ধন করেছেন প্রশিক্ষণরত শিক্ষার্থীরা।
গত শুক্রবার দুপুরে নগরের পিটিআই মোড়ে তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা।