প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলায় বাবাকে পিটিয়ে জখম করেছেন এক ব্যক্তি। নাজিরপুর ইউনিয়নের নিমদী গ্রামে গতকাল সকালে এ ঘটনা ঘটে। আহত আবদুল মতলেব ব্যাপারী (৬০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। প্রতিবেশীরা বলেন, মতলেব ব্যাপারীর দুই ছেলে চুন্নু ও কবির। দুই ছেলের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ আছে। ছোট ছেলে কবিরের লাগানো পেঁপে, শিম, বেগুনসহ অর্ধশতাধিক ফলদ ও সবজি গাছ গতকাল সকালে কেটে ফেলেন বড় ছেলে। এ ঘটনায় তাঁদের বাবা বড় ছেলে চুন্নুকে বকাঝকা করেন। এতে ক্ষিপ্ত হয়ে চুন্নু তাঁর বাবাকে পিটিয়ে জখম করেন। পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।