পিটিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌতুক না পেয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাবিলগঞ্জ গ্রামে শনিবার রাতে এক গৃহবধূকে স্বামী ও তাঁর শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ওই গৃহবধূর মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে প্রচার করা হয়। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের গৃহবধূর বাবা রহমত আলী জানান, চার বছর আগে তাঁর মেয়ে হাবিবা আক্তারের (২৫) সঙ্গে পাশের মোগরাপাড়া ইউনিয়নের তৌহিদুর রহমানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য হাবিবাকে মারধর করতেন। শনিবার রাতে তাঁর মেয়েকে মারধরের পর মুখে বিষ ঢেলে হত্যা করা হয়েছে।