পিটিয়ে জখম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের জয়রামপট্টি গ্রামে গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র সাকিব দাড়িয়াকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের সমর্থকেরা। এ ঘটনায় তাঁর চাচা খোরশেদ আলম বাদী হয়ে গত মঙ্গলবার রাতে নয়জনকে আসামি করে থানায় মামলা করেছেন। অবস্থার অবনতি ঘটায় সাকিবকে গতকাল বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জয়রামপট্টি গ্রামের মোকছেদ দাড়িয়ার ছেলে। ১৭ জুন সাকিব দাড়িয়া ও একই গ্রামের মো. হাছিব জয়রামপট্টি স্কুল মাঠে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেন। খেলাকে কেন্দ্র করে সেখানে উভয় দলের সঙ্গে বিরোধ ও হাতাহাতির ঘটনা ঘটে।