পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে চোর সন্দেহে খালেদা বেগম (৪৫) নামের এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকালে নগরের কোতোয়ালি পুরোনো রেলস্টেশন এলাকার বস্তিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা করা হলে চারজনকে আটক করেছে পুলিশ। নগরের কোতোয়ালি থানার উপপরিদর্শক মফিজ উদ্দিন বলেন, বস্তিতে তাঁবু টানিয়ে বসবাস করতেন নিহত খালেদা ও তাঁর স্বামী। পার্শ্ববর্তী জামালের ছেলে নিখোঁজ হলে খালেদাকে সন্দেহ করেন জামাল। নিখোঁজ ছেলেটির বিষয়ে গতকাল রোববার খালেদার কাছে জানতে চান জামাল। খালেদা কিছুই জানেন না বললে উত্তেজিত হয়ে জামাল তাঁর লোকজনসহ খালেদাকে পেটাতে থাকেন। পরে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।