পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সহিদুল ইসলাম (২৪) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গোরুকমণ্ডল এলাকার নুর হোসেন মিয়ার বিদ্যুৎ-চালিত সেচপাম্পটি গত বুধবার নিজ বািড় থেকে চুরি হয়। সেচপাম্প চুরির ঘটনায় পশ্চিম ফুলমতি গ্রামের সহিদুলকে সন্দেহ করেন নুর হোসেন। পরে সহিদুলকে পিটিয়ে আহত করা হয়। সহিদুলকে স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। এ ঘটনায় সহিদুলের মা সুফিয়া বেগম গতকাল শুক্রবার থানায় হত্যা মামলা করেছেন। এসআই এ বি সিদ্দিক বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।