পিটুনিতে চটপটি বিক্রেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জে পিটুনিতে আনোয়ার হোসেন (৫৫) নামের এক চটপটি বিক্রেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোজিনা আক্তার নামের এক নারীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সকালে আগলা ইউনিয়নের দক্ষিণ চৌকিঘাটা বাগানবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আনোয়ার হোসেন গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মো. আসলাম বলেন, আনোয়ারের হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।