পিঠা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এসো মিলি বাঙালির প্রাণের উৎসবে’ স্লোগান সামনে রেখে গতকাল সোমবার উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে পিঠা উৎসব-১৪২৩ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। উল্লাপাড়া উপজেলার ইউএনও সন্দ্বীপ কুমার সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবিব, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম। উৎসবে পিঠার মোট ৩৫টি স্টল স্থান পায়।