পিডিবিএফের কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে বেলা সোয়া ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সহকারী পরিচালক শামসুল আলম তাঁকে জিজ্ঞাসাবাদ করেন।

মাহবুবুর রহমানের বিরুদ্ধে পিডিবিএফের সোলার প্রকল্পের আওতায় সোলার কেনাকাটায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে রয়েছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও।

এসব অভিযোগ অনুসন্ধানের জন্য এর আগে ফাউন্ডেশনের ওই সোলার প্রকল্পের ব্যবস্থাপক আ আ ম আনোয়ারুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হয়।