পিডিবির কার্যালয় ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহে ঘন ঘন লোডশেডিং ও বিদ্যুতের লো-ভোল্টেজের প্রতিবাদে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ভাঙচুর করা হয়। গতকাল বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ধানহাড়িয়া ও উদয়পুর গ্রামের ক্ষুব্ধ লোকজন ওই ভাঙচুর চালান।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, বেলা ১১টার দিকে উদয়পুর ও ধানহাড়িয়া গ্রামের মানুষ নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করেন। এরপর তাঁরা কার্যালয়ের ভেতরের কম্পিউটার, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করেন।