পিতা-পুত্রকে গাছে বেঁধে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে পিতা-পুত্রকে গাছে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন বিল্লাল হোসেন (৫৭) ও তাঁর ছেলে রাসেল (২৮)। তাঁদের বাড়ি উপজেলার কৃষ্ণনগর এলাকায়। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম মেহেদী মাসুদ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।