পিরানহা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ১৩৯ কেজি পিরানহা মাছ জব্দ করেছে প্রশাসন। গতকাল শুকবার ত্রিশাল পৌর শহরের বাসস্ট্যান্ড-সংলগ্ন মাছের আড়তে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। উপজেলা প্রশাসন জানায়, উপজেলার বিভিন্ন গ্রামের মাছচাষিরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিষিদ্ধ পিরানহা চাষ করেন। ময়মনসিংহের আশপাশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এসব পিরানহা কিনে নিয়ে বিক্রি করেন। গতকাল বেলা ১১টার দিকে পৌর শহরের মাছের আড়ত থেকে জামালপুরের মেলান্দহ উপজেলার মোখলেছুর রহমান নামের এক ব্যক্তি ১৩৯ কেজি পিরানহা কেনেন। এ সময় ইউএনও মাহবুব হাসান পিরানহাগুলো জব্দ করেন। এ ঘটনায় মোখলেছুরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।