পিরোজপুরে ডাকাতি কিশোরীকে গণধর্ষণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলায় গত শনিবার গভীর রাতে এক গ্রাম পুলিশের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই বাড়িতে বেড়াতে আসা এক কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত দুইটার দিকে সাত থেকে আটজনের মুখোশধারী একটি ডাকাত দল সিঁধ কেটে গ্রাম পুলিশ মাহাতাব উদ্দিনের ঘরে ঢোকে। ডাকাতেরা ঘরে থাকা তিন ভরি স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা লুট করে। একপর্যায়ে অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে ওই কিশোরীকে (১৪) পালাক্রমে ধর্ষণ করে। পরে ডাকাতেরা চলে গেলে ওই কিশোরীকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক প্রথম আলোকে জানান, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।