পিরোজপুরে ডাকাতি, দুজনকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ গাবতলা গ্রামের নারায়ণ চন্দ্র সিংহের বাড়িতে গত সোমবার দিবাগত রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা দুজনকে কুপিয়ে জখম করেছে। এ ঘটনায় মামুন শেখ (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত আড়াইটার দিকে একদল ডাকাত নারায়ণ চন্দ্রের ঘরে সিঁধ কেটে ভেতরে ঢুকে ২০ হাজার টাকাসহ মালামাল লুট করে। এ সময় ডাকাতেরা নারায়ণ চন্দ্র সিংহ ও তাঁর মেয়ে শ্রাবণীকে কুপিয়ে জখম করে।