পিরোজপুরে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীসহ আটক ৪৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের বিভিন্ন উপজেলায় যৌথ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীসহ ৪৫ জনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতে পুলিশ ও র‍্যাব এই যৌথ অভিযান চালায়।

পিরোজপুরের পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন প্রথম আলোকে বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির ছয়জন এবং জামায়াত-শিবিরের নয়জনসহ ৪৫ জনকে আটক করা হয়েছে।

মামলা দায়ের করে গ্রেপ্তার দেখিয়ে তাঁদের তাঁদের আদালতে তোলা হবে বলেও জানান পুলিশ সুপার।