পিস্তল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আরিফ হোসেন পাঠান হত্যা মামলার আসামি মাসুদ মিয়ার (২৬) দেওয়া তথ্য অনুসারে তাঁর বাড়ির রান্নাঘরের মেঝে খুঁড়ে একটি গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার পাটুয়ারপাড় এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গত বছরের ৩০ মার্চ ঢাকা-সিলেট মহাসড়কের কারারচর বড়ইতলা এলাকায় আরিফ হোসেন পাঠানকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় হওয়া মামলায় গত ১৩ ফেব্রুয়ারি মাসুদকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশের এসআই আবদুল গাফফার বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে।