পিস্তল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেনিরহাট-চাকলাবাজার সড়কের ভেড়ভেড়ি সেতুর কাছ থেকে গত শনিবার রাতে গুলিভর্তি
পিস্তল উদ্ধার করেছে পুলিশ। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, তাঁরা সূত্রের মাধ্যমে খবর পান ওই স্থানে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। রাত ১২টার দিকে সেখানে অভিযান চালিয়ে একটি পিস্তল, ছয়টি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। জাপানি ওই পিস্তলের উৎস খতিয়ে দেখা হচ্ছে।