পিস্তল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুলিভর্তি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের পূর্ব দড়িকান্দি এলাকা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। স্থানীয় ইউপির সদস্য আলম মিয়া বলেন, গতকাল সকালে একটি জমি নিয়ে সালিস চলছিল। এ সময় ওবায়দুল হক ওরফে রকি পিস্তল উঁচিয়ে সালিস ছত্রভঙ্গ করে দেন। তখন তিনি (আলম) কয়েকজনের সহযোগিতায় ওবায়দুলকে জাপটে ধরে অস্ত্রটি উদ্ধার করেন। একপর্যায়ে ওবায়দুল দৌড়ে পালিয়ে যান। পরে রূপগঞ্জ থানার এসআই মনিরুল ইসলাম পিস্তলটি উদ্ধার দেখিয়ে নিয়ে যান।