পিস্তল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার রাতে একটি ভারতীয় পিস্তল ও একটি গুলি উদ্ধার করেছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৯ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক শেখ মোহাম্মদ মিজানুর রহমান জানান, খবর পেয়ে রাত সোয়া নয়টার দিকে বিজিবির একটি টহল দল উপজেলার তোহাখানা আমবাগান এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি একটি ব্যাগ ফেলে পালিয়ে যান। সেই ব্যাগ থেকে ওই পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। এগুলো থানায় জমা দেওয়া হয়েছে।