প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা একটি পিস্তল ও একটি গুলি উদ্ধার করেছে। জেলার দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের জালাখালী সেতুর পাশ থেকে গতকাল শনিবার ভোররাতে পড়ে থাকা একটি থলে থেকে এসব উদ্ধার করা হয়। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদর দপ্তর সূত্র জানায়, আগ্নেয়াস্ত্রের চালান পাচারের খবরে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এস এম মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবি সদস্যরা ভোরে জালাখালী সেতুর পাশে অবস্থান নেন। এ সময় ভারত থেকে বাংলাদেশে আসা এক লোক একটি থলে ফেলে পালিয়ে যান।