প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গোমস্তাপুর উপজেলা থেকে দুই দিনে মালিকবিহীন অবস্থায় দুটি ভারতীয় পিস্তল, ১০ বোতল ফেনসিডিল ও চার কেজি জিরা উদ্ধার করেছে। ৪৩ বিজিবির পরিচালক মুজিবুল হক সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল গতকাল বুধবার ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলার লালমাটিয়া মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় পিস্তল, চার কেজি জিরা ও তিন বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ছাড়া মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার রোকনপুর সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় পিস্তলসহ সাত বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।