পিস্তল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাউজনগর আমবাগান থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি পিস্তল উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জে ৯ বিজিবির অধিনায়ক আবু জাফর শেখ মো. বজলুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র উদ্ধারে হাউজনগর আমবাগান এলাকায় অভিযান চালালে সেখানে অবস্থানরত সন্ত্রাসীরা পিস্তলটি ফেলে পালিয়ে যায়। পরে সেটি উদ্ধার করে শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়।