প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে গতকাল বুধবার পরিত্যক্ত অবস্থায় চারটি পিস্তল, আটটি ম্যাগাজিন ও ২৬টি গুলি উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অতিরিক্ত পরিচালক নাজমুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেলা পৌনে একটার দিকে উপজেলার তেলকুপি মাঠ নামক এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করে বিজিবি। এগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ৯ হাজর ২০০ টাকা।