প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুরে একটি বিদেশি পিস্তল এবং একটি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অস্ত্র কেনাবেচার গোপন খবর পেয়ে গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের সলিমের চর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। দৌলতপুর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, উদ্ধার করা অস্ত্র ও গুলি পরে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।