প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হত্যাসহ একাধিক মামলার আসামি দেলোয়ার ওরফে মাস্টার দেলুর বাড়িতে অভিযান চালিয়ে ২৭টি গুলিসহ দুটি বিদেশি পিস্তল, ৩৩০ গ্রাম গানপাউডার, ১১টি ককটেল ও ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রোববার আইলপাড়া এলাকায় খাদিজা বেগমের বাড়িতে এই অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা পুলিশের এসআই মাজহার হোসেন বলেন, সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ওরফে মাস্টার দেলু সিদ্ধিরগঞ্জের আইলপাড়া এলাকায় খাদিজা বেগমের বাড়ি ভাড়া নিয়ে নানা অপরাধ কর্মকাণ্ড করতেন। গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।