পিস্তল ও গুলি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি, দুটি ম্যাগাজিনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যা ব। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাঁচবিবি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাবু হোসেন (১৯) এবং একই গ্রামের মো. রক্সি (১৯)। জয়পুরহাট র্যা ব-৫ ক্যাম্পের অধিনায়ক মেজর আবদুর রহিম জানান, গতকাল রোববার সকালের দিকে আটাপাড়া গ্রামে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। তাঁদের শরীর তল্লাশি করে আমেরিকার তৈরি পিস্তল, গুলি ও ম্যাগাজিন জব্দ করা হয়। এ ঘটনায় র্যা ব বাদী গতকাল পাঁচবিবি থানায় একটি মামলা করেছে।