পিস্তল, গুলিসহ কাউন্সিলর ও সহযোগী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের পশ্চিম রেল কলোনির এক বাড়ি থেকে সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজু আহমেদ (৪০) ও তাঁর সহযোগী ফারুক হোসেনকে (৩৮) গত শুক্রবার রাতে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যা ব। গতকাল শনিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
কোতোয়ালি থানা-পুলিশ জানায়, র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব-১৩)-এর একটি দল শুক্রবার রাত নয়টার দিকে নগরের পশ্চিম রেল কলোনির রেনু বেগমের বাড়িতে অভিযান চালায়। এ সময় র্যা বের সদস্যরা কাউন্সিলরের কাছে থাকা একটি বিদেশি পিস্তল ও একটি গুলি উদ্ধার করেন। গ্রেপ্তার হওয়া কাউন্সিলরের বাড়ি নগরের মনোহরপুর এলাকায় এবং তাঁর সহযোগীর বাড়ি ১৪ নম্বর ওয়ার্ডের দেওডোবায়।