প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়া উপজেলায় একটি পিস্তল, তিনটি গুলিসহ এক তরুণকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আলাউদ্দিন সরকার (২১) নাছিয়ারকান্দি এলাকার বাসিন্দা। জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গতকাল সোমবার ভোরে আলাউদ্দিনকে আটক করা হয়। দুপুরে তাঁকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে সিংড়ার আমলি আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।