পিস্তল-গুলিসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বাকুয়াদি এলাকায় গতকাল রোববার সন্ধ্যায় একটি গুলিভর্তি বিদেশি পিস্তলসহ হাফিজুল্লাহ ওরফে কালা বাবুল (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার ধরপাড়া এলাকায়। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, বাবুল জয়দেবপুর থানায় দায়ের করা দলিললেখক শহীদুল ইসলাম হত্যা মামলার আসামি। তাঁর বিরুদ্ধে কাপাসিয়া থানায় ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।