পিস্তল, গুলিসহ যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ সদর উপজেলার বলিরঘাট কাজীপাড়া মহল্লা থেকে একটি দেশি পিস্তল, একটি গুলিসহ নুরুন্নবী নাহিদ (৩৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বলিরঘাট কাজীপাড়ার কাজী মোফাজ্জল হোসেনের ছেলে। তিনি প্রাইম ব্যাংক লিমিটেডের নওগাঁ শাখায় সেলস এক্সিকিউটিভ হিসেবে কর্মরত রয়েছেন। সদর মডেল থানার পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে নুরুন্নবী নাহিদ জমিসংক্রান্ত বিবাদের জের ধরে একই মহল্লার কাজী এমামুল রাকীবকে হত্যার উদ্দেশ্যে তাঁর বাড়িতে হামলা করেন। এ সময় লোকজন তাঁকে আটক করে থানায় খবর দেয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে নাহিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে।