পিস্তলসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ভূম দক্ষিণ এলাকা থেকে গতকাল রোববার বিকেলে একটি বিদেশি পিস্তলসহ দুই যুবককে আটক করেছে র্যা ব-৪-এর একটি দল। আটক হওয়া ওই দুই যুবক হলেন ভূম দক্ষিণ গ্রামের রায়হান উদ্দিন ও মহিদ হোসেন। র্যা ব জানায়, আটক হওয়া যুবকেরা অস্ত্র ব্যবসায়ী বলে তাদের কাছে তথ্য ছিল। গতকাল বিকেল পৌনে চারটার দিকে এসআই সুপ্রভাত মণ্ডলের নেতৃত্বে ভূম দক্ষিণ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাঁদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এসআই সুপ্রভাত মণ্ডল বলেন, আটক দুই যুবককে জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের থানায় হস্তান্তর করা হবে।