পিস্তলসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি পিস্তল, পাঁচটি গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে বরমী এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তি হলেন বরমী পাঠানপাড়া এলাকার শংকর সাহা (৪০)। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে বরমীর পাঠানটেক এলাকায় চুন্নী বাবু অটো রাইস মিলে অভিযান চালানো হয়। সেখান থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি পিস্তল, পাঁচটি গুলিভর্তি একটি ম্যাগাজিন, একটি মুঠোফোনসহ রাইস মিলের ব্যবস্থাপক শংকর সাহাকে আটক করা হয়। অভিযানকালে সুমন ও রাসেল নামের তাঁর দুই সহযোগী পালিয়ে যান। পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।