পিস্তলসহ আটক ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীতে দুটি বিদেশি পিস্তলসহ দুই যুবককে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাত নয়টার দিকে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের একটি কাবাব হাউস থেকে দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ছয়টি গুলি উদ্ধার করা হয়েছে।
আটক দুজন হলেন মো. সুমন ও কামাল হোসেন। তাঁদের বাড়ি ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে।