পিস্তলসহ এক ব্যক্তি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় চারটি পিস্তল, আটটি ম্যাগাজিনসহ মোখলেছুর রহমান (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যা ব। শহরের মিলবাজার থেকে গত শুক্রবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। মোখলেছুর গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার কালা মিয়ার ছেলে। র্যা ব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খুলনায় যাওয়ার পথে মোখলেছুরকে আটক করা হয়। পরে তাঁর মোটরসাইকেলের পাশের বাক্স থেকে চারটি পিস্তল ও আটটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। সাতক্ষীরা সদর থানার এএসআই আসাদ জানান, এ ঘটনায় র্যা ব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের ডিএডি জাহাঙ্গীর আলম মামলা করেছেন। মোখলেছুরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা