প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্র বিক্রির সময় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যা ব। গত রোববার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার সোহরাব তালুকদার (৪৫) এবং একই এলাকার মনির হোসেন (৩৫)। অভিযান পরিচালনা করে র্যা ব একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি পাইপগান ও ২৮ গ্রাম হেরোইন উদ্ধার করে। র্যা ব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ সালাউদ্দিন তালুকদারের নেতৃত্বে র্যা ব সদস্যরা রূপগঞ্জের চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করেন।