পিস্তলসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর বেগমগঞ্জ থেকে পিস্তল ও গুলিসহ মহিউদ্দিন ওরফে মোহন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে উজেলার ফলোআনের পোল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মহিউদ্দিনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও পুলিশের ওপর হামলার তিনটি মামলা রয়েছে। তাঁর বাড়ি উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের দ্বীপপুর গ্রামে। বেগমগঞ্জ থানার ওসি মো. গোলাম ফারুক প্রথম আলোকে জানান, গতকাল সোমবার আদালতের মাধ্যমে মহিউদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে।