প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চামাগ্রাম থেকে গতকাল মঙ্গলবার দুপুরে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলিসহ সাদ্দাম হোসেন (২৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। তিনি বারঘরিয়া বিশ্বাসপাড়া
গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। মামলার বাদী সদর থানার উপপরিদর্শক (এসআই) অনিমেষ কুমার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল দুপুরে সদর উপজেলার চামাগ্রাম কাটানিপাড়া এলাকার আম বাগান থেকে অস্ত্র ও গুলিসহ সাদ্দামকে গ্রেপ্তার করা হয়।