পিস্তলসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা-ডাঙ্গা সড়কের বাসস্ট্যান্ড এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ গতকাল শনিবার বিদেশি পিস্তল, দুটি গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাঁচদোনা এলাকার রকিবুল হাসান (৩৪) ও নোয়াপাড়া এলাকার রাজন মিয়া (২৫)। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল গাফফার বলেন, পাঁচদোনা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে দুটি গুলি, পয়েন্ট ৬৫ বোরের একটি বিদেশি পিস্তলসহ ওই দুজনকে ধরা হয়। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।