পিস্তলসহ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য নুরুজ্জামান সুরুজ মিয়াকে নিজ বাড়ি থেকে পুলিশ পিস্তল ও পাঁচটি গুলিসহ গতকাল রোববার গ্রেপ্তার করেছে। নলডাঙ্গা থানার এসআই সাইফুল ইসলাম বলেন, হত্যাচেষ্টা মামলার আসামি নুরুজ্জামানকে ধরতে গতকাল ভোরে সেনভাগ লক্ষ্মীকোল গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশ একটি ভারতীয় পিস্তল ও পাঁচটি গুলিসহ তাঁকে আটক করে। তাঁকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।