পিস্তলসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা নগরের নূরপুর গোধুরপুকুর পাড় এলাকা থেকে জামিল হোসেন ওরফে ড্যানি (২৫) নামের এক ব্যক্তিকে একটি পিস্তল, দুটি গুলিসহ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গতকাল সোমবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি নগরের পশ্চিম ভাটপাড়া এলাকায়। ডিবির এসআই মো. শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জামিলকে অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।